নিখোঁজ বাংলাদেশির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতী থেকে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। গতকাল সোমবার টাউনশ্রীপুর জলকপাট (স্লুইসগেট) এলাকায় ইছামতী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আলী বাদশা (৪৫) দেবহাটার শিবনগর গ্রামের বাবর আলীর ছেলে। তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিএসএফ তাঁকে পিটিয়ে নদীতে ফেলে দিয়েছিল।