নিখোঁজ ব্যক্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা থেকে গত বুধবার নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শহর থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতেই নিখোঁজ ব্যক্তির পরিবার অপহরণের অভিযোগে গফরগাঁও থানায় একটি জিডি করে। বুধবার সকাল নয়টার দিকে গফরগাঁও পৌরসভার নতুন বাজার এলাকার হোমিও চিকিৎসক আবদুল মমিনকে কয়েকজন দুর্বৃত্ত কৌশলে আড়ালে ডেকে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে তাঁকে টেনেহিঁচড়ে একটি অটোরিকশায় তুলে চোখ বেঁধে নিয়ে যায়। অপহরণকারীরা সারা রাত আবদুল মমিনকে হাত-পা বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখার পর সকালে কিশোরগঞ্জ শহরের শহীদী মসজিদ এলকায় ছেড়ে দেয়। পরিবারের সদস্যরা পুলিশের সহযোগিতায় তাঁকে বাড়ি নিয়ে আসেন।