নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজের দুই দিন পর বাগেরহাটের ফকিরহাটে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের একটি মাছের ঘের থেকে গত বুধবার লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ফজলু শেখ (৩০)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের দাকোপা গ্রামের বাসিন্দা। পুলিশ ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করতে পারলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
এই ঘটনায় নিহতের ভগ্নিপতি হেমায়েত শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।