নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ হওয়ার চার দিন পর উদ্ধার হলো বিকাশ বর্মণ (৩২) নামের একজনের লাশ। গতকাল দুপুরে উপজেলার গোপালপুরের কাছে ইছামতী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, উপজেলার জেলেপাড়া গ্রামের বিকাশ বর্মণ রোববার মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তাঁকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।