নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিলল ডোবায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিন পনেরো আগে নিখোঁজ হয়ে যাওয়া রিক্তা আক্তারের (১৭) লাশ গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। রিক্তা পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদদৌল্লা জানান, গত ২৩ সেপ্টেম্বর থেকে খলিশাকুড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে রিক্তা নিখোঁজ ছিলেন। গতকাল সকালে উপজেলার খলিশাকুড়ি গ্রামের কবরস্থানের পাশের একটি ডোবায় ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা লাশটি রিক্তার বলে শনাক্ত করেন।
রিক্তার বাবা জামাল উদ্দিন বলেন, রিক্তা পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণিতে পড়ত। দিন পনেরো আগে সে নিখোঁজ হয়।