প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা সদরের গোফাপাড়া গ্রামের তালমা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু মারুফের (৭) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় ডুবুরিরা লাশটি উদ্ধার করেন। পারিবারিক সূত্র জানায়, পৌর এলাকার কামাতপাড়া গ্রামের নুর নবী স্ত্রী ও দুই ছেলে মারুফ ও সাগরকে (৫) নিয়ে গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি গোফাপাড়ায় যান। গত শুক্রবার জুমার নামাজের সময় সবার অগোচরে মারুফ ও সাগর বাড়ির পাশে তালমা নদীতে নামে। এ সময় দুই ভাই পানিতে ডুবে যায়। সাগর নদী থেকে উঠতে পারলেও বড় ভাই নিখোঁজ হয়।