নিখোঁজের এক দিন পর গ্রাম পুলিশের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নিখোঁজের এক দিন পর কালাম শেখ (৬০) নামের এক গ্রাম পুলিশের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তাড়গ্রাম বিল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
কালাম শেখ সদর উপজেলার বলাকইড় গ্রামের বাসিন্দা এবং ওই গ্রামের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল সকালে তাড়গ্রাম বিলে কালাম শেখের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। পরে বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
বৃহস্পতিবার ভোরে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন কালাম শেখ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।