নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক দিন পর গত মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরখানের ময়নারটেক বাজারের পাশের একটি বাড়ির দেয়ালের কাছ থেকে হামিদুল ইসলাম (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
উত্তরখান থানার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে পুলিশ স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ময়নারটেক বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির সীমানাদেয়ালের পাশ থেকে হামিদুলের লাশ উদ্ধার করে। পরিবার উত্তরা থানায় গিয়ে লাশ শনাক্ত করে। হামিদুলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে কয়েকটি ভাঙা ইট দেখা গেছে। হামিদুল তার মা-বাবার সঙ্গে ময়নারটেকের গোবিন্দপুরের বাসিন্দা। তার বাবা হাবিবুল্লাহ পেশায় রিকশাচালক।