নিখোঁজের ছয় দিন পর পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ছয় দিন পর পটুয়াখালীর বাউফল উপজেলায় আজ শুক্রবার অশোক চন্দ্র মিস্ত্রি (৪০) নামের এক পল্লি চিকিৎসকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ সন্ধ্যার দিকে অশোকের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কর্পূরকাঠী-শৌলা খালের পূর্ব পাশে হাঁসের চর এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বিশেষ কাজের কথা বলে বের হন। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় তাঁর ছোট ভাই রিপন চন্দ্র মিস্ত্রি বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।