নিখোঁজের তিন দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের তিন দিন পর গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রামের মাঠ থেকে জাহেদুল ইসলাম (৪২) নামের এক কৃষককে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করেছে গ্রামবাসী। তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহেদুলের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর জাহেদুল আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকালে গ্রামের মাঠে ধান কাটতে গিয়ে লোকজন জাহেদুলকে ধানের জমিতে অচেতন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আদমদীঘি থানার উপপরিদর্শক শাহিন রেজা বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।