নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহর থেকে নিখোঁজের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে নুরুল আমিন ওরফে নুরু (৩০) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। গতকাল সকালে শহরের বাঞ্চানগর এলাকার একটি ডোবায় নুরুল আমিনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী। নুরুল আমিনের বাড়ি লক্ষ্মীপুর শহরের বাঞ্চানগর গ্রামের শিল্পী কলোনিতে।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।