নিখোঁজের দুই দিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকায় তিস্তা নদী থেকে মহুবার রহমান (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মহুবার সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার পাকারপাথা খেয়াঘাট থেকে গত বুধবার দুপুরে নৌকায় চড়ে হরিণচওড়া এলাকায় যাচ্ছিলেন মহুবার। পথে নৌকা থেকে তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে লালমনিরহাট ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ঘণ্টাব্যাপী তল্লাশি চালালেও নিখোঁজ মহুবারের কোনো সন্ধান পায়নি। দুই দিন পর গতকাল সকালে তিস্তা নদীর পার্শ্ববর্তী আমজাতের খেয়াঘাট এলাকায় মহুবারের লাশ ভেসে ওঠে। খেয়াঘাটের মাঝি লাশটি দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন মহুবারের লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেন।
মহুবারের লাশ উদ্ধারের বিষয়টি খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর ইসলাম নিশ্চিত করেছেন।