প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাই থেকে সাদ্দাম হোসেন (২৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্ব মায়ানী ইউনিয়নের আবুতোরাব এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত বুধবার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে নিহত সাদ্দামের শ্যালক মোশাররফের সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তিনি প্রতিবাদ করলে তাঁকেও মারধর করেন যুবকেরা। এ ঘটনার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত সাদ্দামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|