নিখোঁজের দুদিন পর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পর সাইফুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামের একটি আমবাগান থেকে সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম দামুড়হুদার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশের দাবি, সাইফুল চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা। তবে স্বজনেরা জানান, সাইফুল একজন পোশাকশ্রমিক।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে বোয়ালমারী গ্রামের একটি আমবাগান থেকে পুলিশ অজ্ঞাতপরিচয় হিসেবে একটি লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাইফুলের শ্যালক জুয়েল হোসেন জানান, তাঁর দুলাভাই সোমবার সকালে গার্মেন্টসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।