নিখোঁজের দুদিন পর ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র বিকাশ চন্দ্র দেবনাথের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার হরিপুর তিস্তাঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
বিকাশ (১৯) সুন্দরগঞ্জ পৌর এলাকার কলেজপাড়ার রমেশ চন্দ্র দেবনাথের ছেলে এবং সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাশ চন্দ্র গত মঙ্গলবার দুপুরে তিস্তা নদীর সুন্দরগঞ্জ পৌর এলাকার রামডাকুয়া সেতুর কাছে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি নিখোঁজ হন।