নিখোঁজের দুদিন পর পাইপমিস্ত্রির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নিখোঁজের দুদিন পর নর্দমা থেকে ইমরান হোসেন (২২) নামের এক পাইপমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়ার ডিসি রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, নর্দমায় ইমরানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, ইমরান বাকলিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়।
ওসি বলেন, ইমরানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।