নিখোঁজের নয় দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের নয় দিন পর রংপুরে আজ শুক্রবার দুপুরে সবুজ চন্দ্র সরকার (১৪) নামের এক স্কুলছাত্রের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ স্থানীয় ফতেপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সবুজের গ্রামের বাড়ি রংপুর সদর উপজেলা সদ্যপুষ্করনী ইউনিয়নের ভুড়ারঘাট ফতেপুরে। গত ২৬ জুলাই সন্ধ্যার পর সে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বেলা দুইটার দিকে বাসা থেকে কিছু দূরে একটি জমিতে মাটিচাপা অবস্থায় লাশটি পাওয়া যায়। পরে পুলিশ প্রতিবেশী জুবলী রানী নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সবুজের বাবার সঙ্গে গ্রেপ্তার জুবলী রানীর পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে সবুজকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে ভুক্তভোগী পরিবার। ধারণা করা হচ্ছে, সবুজকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।