নিখোঁজের পর দিন মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পর দিন ফাহিম মিয়া (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাড়ি সংলগ্ন পুকুর ভেসে ওঠে তার লাশ।

ফাহিম উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিম পাড়ার ধন মিয়ার দ্বিতীয় ছেলে ছিল। সে উপজেলা সদরের আলীনগর মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত।

ফাহিমের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, গতকাল সোমবার বিকেলে ফাহিম বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে ফাহিমের লাশ দেখতে পান তার স্বজনরা। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।

সরাইল থানার উপরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।