নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর সুমাইয়া আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার গজারিয়া গ্রামের একটি মুরগির খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও সুমাইয়ার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলা দেখতে যায় গজারিয়া গ্রামের ইসমাইল ভূঁইয়ার মেয়ে সুমাইয়া। ফুটবল খেলা শেষে সন্ধ্যা হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। পরে রাত সাড়ে ১২টার দিকে একই গ্রামের বাতেন মিয়ার মুরগির খামারের ভেতরে সুমাইয়ার লাশ পাওয়া যায়।