নিখোঁজের পাঁচ দিন পর লাশ মিলল খালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে নিখোঁজের পাঁচ দিন পর সুকুমার মহন্ত নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নন্দাহার খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সুকুমারের স্ত্রী স্বপ্না লাশটি শনাক্ত করেছেন।
সুকুমারের পরিবার ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে সুকুমার নিখোঁজ। আজ দুপুরে এক প্রতিবেশী খালের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সুকুমারের স্ত্রী সেখানে গিয়ে পরনের প্যান্ট ও গেঞ্জি দেখে লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
স্বপ্না দাবি করেন, তাঁর স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অন্য কোনো স্থানে হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।