নিখোঁজের সাত দিন পর ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিখোঁজ স্কুলছাত্র আল শাহরিয়ার ওরফে আদিবের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহরিয়ারের বাবা সারোয়ার আহমেদ ঢাকার সদরঘাট থানায় উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ত্রিশাল নজরুল এডাডেমি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ারের বাড়ি ত্রিশাল উপজেলার কোনাবাড়ী এলাকায়। ২৭ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। দুই দিন পর শাহরিয়ারের বাবা ত্রিশাল থানায় জিডি করেন। গতকাল সকাল ১০টার দিকে ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামের একটি পরিত্যক্ত জমিতে গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।