প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে নিখোঁজ বাংলাদেশি নাগরিক আবদুল আউয়ালের লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে নারায়ণপুর সীমান্ত লাগোয়া অষ্টআশীর চর গ্রামের কাইছাল আলী (৬০) ও আবদুল আউয়াল (৪৫) ঘাস কাটার জন্য ১০৪১ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে যান। এ সময় ভারতের চকিরচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ধাওয়া করেন। আত্মরক্ষায় দুই বাংলাদেশি ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। কাইছাল সাঁতরে ফিরে এলেও আবদুল আউয়ালের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার দুপুরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ব্রহ্মপুত্র নদ থেকে লাশ উদ্ধার করে।