নিখোঁজের ২৬ দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ২৬ দিন পর রাজবাড়ীর পাংশার পদ্মার চর থেকে গতকাল শুক্রবার সকালে আইয়ুব আলী প্রামাণিক (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের বাসিন্দা ও পেশায় নলকূপের মিস্ত্রি ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর বাড়ি থেকে বের হন আইয়ুব। এর পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকাল নয়টার দিকে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে পদ্মার চরে শাহমিরপুর এলাকায় বস্তাবন্দী লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে বেলা ১১টার দিকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।