নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ওরফে টুটুল (৩০) ছয় দিন ধরে নিখোঁজ হয়েছেন। ২১ আগস্ট সন্ধ্যার দিকে বাড়ির কাউকে কিছু না বলে বের হন নুরুল ইসলাম। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাঁর স্ত্রী জেসমিন খাতুন এ ব্যাপারে ২৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ র্যা ব-৫ ক্যাম্পেও অবহিত করেছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন জানান, নুরুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা চলছে।