নিখোঁজ চালকের অটোরিকশা উদ্ধার, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহপরান থানা এলাকার শ্রীনন্দ পাত্রের (২২) সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার সার কারখানা এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে আটক ওই তিনজনকে শাহপরান থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে শ্রীনন্দের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শুক্রবার শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর সূত্র ধরে শাহপরান থানার একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীনন্দের অটোরিকশাটি উদ্ধার করে। এ সময় অটোরিকশাটি যাঁর জিম্মায় ছিল তাঁকেসহ অটোরিকশা ব্যবহারকারী আরও দুজনকে আটক করা হয়। তবে শ্রীনন্দের এখনো কোনো খোঁজ না পাওয়া যায়নি।