নিখোঁজ পল্লি চিকিৎসকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট দিন আগে নিখোঁজ হওয়া বগুড়ার কাহালুর পল্লি চিকিৎসক (ভেটেরিনারি) সামছুজ্জামান নান্নুর (২৬) লাশ গতকাল শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহত চিকিৎসক সামছুজ্জামান কাহালুর ছোটভাদাহার গ্রামের কমর উদ্দিনের ছেলে। গতকাল সকালে শিবগঞ্জের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ছোটভাদাহার বাজারে বাবার ভেটেরিনারি ওষুধের দোকানে বাবার সঙ্গে সামছুজ্জামানও গবাদিপশুর পল্লি চিকিৎসক হিসেবে কাজ করতেন। আবার গ্রামে গ্রামে গিয়েও চিকিৎসা দিতেন এসব গবাদিপশুর। গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে তাঁর মুঠোফোনে ফোন দিয়ে গরুর চিকিৎসার কথা বলে দুপচাঁচিয়ার মোস্তফাপুর গ্রামে এক ব্যক্তি ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে শিবগঞ্জের ওই বিদ্যালয়ের সেফটি ট্যাংকির ভাঙা অংশ দিয়ে লাশের পা ভেসে উঠলে তা দেখে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। কাহালু ও শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধারের পর সামছুজ্জামানের বাবা তা শনাক্ত করেন।