নিখোঁজ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ পুলিশ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহর (৪০) লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীর ধূলিয়া লঞ্চঘাট এলাকা থেকে লাশ উদ্ধার হয়।

ঈদের ছুটিতে বাড়ির উদ্দেশে গত বুধবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এমভি গাজী সালাউদ্দিন নামে একটি লঞ্চে যাত্রী হয়ে ওঠেন মাসুম বিল্লাহ। লঞ্চটি রাত ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের লাহার হাট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত লঞ্চের পাশে গেলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।

তাঁর বাড়ি উপজেলার ধূলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে। তাঁর বাবার নাম মো. আতাহার উদ্দিন। তিনি ঢাকার সূত্রাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

নিহত মাসুমের ভগ্নিপতি মো. তোফাজ্জেল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে মাসুম ছিলেন দ্বিতীয়। তাঁর দুটি পুত্রসন্তান রয়েছে।