নিখোঁজ যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবককে তিন দিন ধরে পাওয়া যাচ্ছিল না।

আজ বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের নইমুদ্দিন খাঁ পাড়া থেকে ফজলু শেখ (৩২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি উজানচর ইউনিয়নের চরকরনেশ্বন আঙ্কেরশেখের পাড়ায়। বাবার নাম কাশেম শেখ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালালের ভাষ্য, পরিবারের লোকজন গত সোমবার থেকে ফজলু শেখকে খুঁজে পাচ্ছিলেন না। গতকাল বুধবার তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল বিকেলে নইমুদ্দিন খাঁ পাড়া এলাকার কয়েক জন কৃষক ঘটনাস্থলে রক্ত দেখে পুলিশকে খবর দেয়। খোঁজাখুঁজির পর ওই এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।