নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট এলাকার মেঘনা নদী থেকে গতকাল বুধবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম গোলজার হোসেন (৩২)। তিনি সোনারগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের আবদুল জলিল ব্যাপারীর ছেলে। নিহত গোলজারের পরিবার জানায়, রোববার থেকে গোলজার নিখোঁজ ছিলেন।
গোলজারের ভাই জাকির হোসেন বলেন, গোলজারের সঙ্গে গ্রামের মোহাম্মদ আলীর ব্যবসায়িক লেনদেন ছিল। পাওনা টাকা ফেরত চাওয়ার কারণে তিনি গোলজারের ওপর ক্ষিপ্ত ছিলেন। মোহাম্মদ আলী গত রোববার মুঠোফোনে গোলজারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে খোঁজাখুঁজি করে গোলজারকে পাওয়া যায়নি।
জাকিরের অভিযোগ, মোহাম্মদ আলীর নেতৃত্বে সাহাপুর গ্রামের বাসিন্দা ও সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর ফালান মিয়ার ছেলে ফয়েজ মিয়া সহযোগীদের নিয়ে তাঁর ভাইকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার লাশ মেঘনা নদীতে ফেলে দেয়।
এলাকাবাসী গতকাল সকালে মেঘনাঘাট এলাকার ইউনাইটেড সুগার মিলের পাশে নদীতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।