নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হিসনা নদী থেকে গতকাল শনিবার সকালে সাইফ আলী (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শুক্রবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল।
সাইফ হোসেনাবাদ গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে সাইফ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় লোকজন গ্রামসংলগ্ন হিসনা নদীতে সাইফকে ভাসতে দেখে বাড়ির লোকজন ও পুলিশে খবর দেন। পরে দৌলতপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।