নিখোঁজ ১০ যুবককে বাড়ি ফেরার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে নিখোঁজ ১০ যুবককে বাড়ি ফেরার অনুরোধ বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার তেজগাঁওয়ের মোহাম্মদ বাসারুজ্জামান, বাড্ডার জুনায়েদ খান (পাসপোর্ট নম্বর-এএফ ৭৪৯৩৩৭৮), চাঁপাইনবাবগঞ্জের নজিবুল্লাহ আনসারী, ঢাকার আশরাফ মোহাম্মদ ইসলাম (পাসপোর্ট নম্বর-৫২৫৮৪১৬২৫), সিলেটের তামিম আহমেদ চৌধুরী (পাসপোর্ট নম্বর-এল ০৬৩৩৪৭৮), ঢাকার ইব্রাহীম হাসান খান (পাসপোর্ট নম্বর-এএফ ৭৪৯৩৩৭৮), লক্ষ্মীপুরের এ টি এম তাজউদ্দিন (পাসপোর্ট নম্বর-এফ ০৫৮৫৫৬৮), ঢাকার ধানমন্ডির জুবায়েদুর রহিম (পাসপোর্ট নম্বর-ই ১০৪৭৭১৯), সিলেটের মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি (পাসপোর্ট নম্বর-টিকে ৮০৯৯৮৬০) ও জুন্নুন শিকদার (পাসপোর্ট নম্বর-বিই ০৯৪৯১৭২)।

এঁদের মধ্যে সিলেটের তামিম আইএসের কথিত ‘বাংলার খিলাফত দলের প্রধান’। তিনি নিজেকে শায়খ আবু ইব্রাহিম আল-হানিফ নামে পরিচয় দিয়ে থাকেন। গত ৯ জুন কানাডার পত্রিকা ন্যাশনাল পোস্ট জানায়, তামিম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক। তিনি কানাডা থেকে বাংলাদেশে চলে গেছেন। গত ১৩ এপ্রিল অনলাইনে প্রকাশিত আইএসের সাময়িকী দাবিক-এর ১৪তম সংখ্যায় তামিমের সাক্ষাৎকার প্রকাশিত হয়।

নিখোঁজ জুন্নুন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং ২০১৩ সালের আগস্টে পুলিশের হাতে ধরা পড়েছিলেন। জামায়েতুল মুসলিমিনের সঙ্গে যুক্ত ছিলেন তিন। জুন্নুন শিকদার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

বিজ্ঞপ্তিতে প্রচারিত ছবিগুলোর একটি ঢাকার ইব্রাহীম হাসান খানের। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ইব্রাহীমের ছবি দেখা গেছে। এমনকি গত বছরের ১২ জুন তিনি বন্ধুবান্ধব নিয়ে হলি আর্টিজান রেস্তোরাঁয় গিয়েছিলেন এমন ছবিও পোস্ট করা আছে।