নিখোঁজের আট দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার আট দিন পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার ইটাইবাওনা গ্রামের একটি পুকুর থেকে এক মুদি দোকানির লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে
নিহত ব্যক্তির নাম ইব্রাহীম মণ্ডল ওরফে দিলদার (১৯)। তিনি হাকিমপুর উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত শাহাজাহান মণ্ডলের ছেলে।
ইব্রাহিমের ভাগনে মঞ্জুরুল হাসান জানান, দুই ব্যক্তি ২৭ ডিসেম্বর দুপুরে বেড়াতে যাওয়ার জন্য দিলদারের বড় ভাই জিয়াউর রহমানের ব্যাটারিচালিত ভ্যানটি ভাড়া করতে আসে। জিয়াউর বাড়িতে না থাকায় ইব্রাহিম ওই দুই ব্যক্তিকে নিয়ে বেড়াতে যায়। ওই দিন বিকেলে ইব্রাহিম মুঠোফোনে তাঁর বড় ভাইকে বলেন, তাঁরা পাশের নবাবগঞ্জ উপজেলার দলারদরগা এলাকায় রয়েছেন। এরপর সন্ধ্যায় বাসায় ফিরে না এলে তাঁর বড় ভাই মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তিনি ইব্রাহিমের মুঠোফোনটি বন্ধ পান। এ ঘটনায় পরদিন জিয়াউর বাদী হয়ে হাকিমপুর থানায় একটি জিডি করেন।
গত রোববার সকালে এলাকাবাসী পানিতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে হাকিমপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।