নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট অবসরপ্রাপ্ত রেলস্টেশন মাস্টারের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় নাজিরহাট কলেজের পাশে একটি ডোবা থেকে রমানন্দ পালিতের (৬৫) লাশটি উদ্ধার করে পুলিশ। রমানন্দ নাজিরহাট রেলস্টেশনের সাবেক মাস্টার। গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে বলেন, নাজিরহাট কলেজের পাশে একটি ডোবায় বস্তাবন্দী লাশ দেখে স্থীনায় লোকজন পুলিশে খবর দেয়। পরে বস্তার ভেতর থেকে রমানন্দের লাশ উদ্ধার করা হয়। তাঁকে গলা কেটে হত্যা করে বস্তাবন্দী করে ডোবার মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। নিহত স্টেশনমাস্টারের পরিবারের বরাত দিয়ে ওসি ইসমাঈল জানান, রমানন্দ নাজিরহাট কলেজের পাশে ভাই ভাই হার্ডওয়ারের নামের একটি দোকান মালিক ফোরকানের কাছে পাঁচ লাখ টাকা জমা রাখেন। পাওনা টাকা চাইতে গিয়ে ফোরকান তাঁকে হত্যা করে থাকতে পারে। ঘটনার পর থেকে ফোরকান পলাতক রয়েছে। লাশটি উদ্ধারও করা হয় ফোরকানের দোকানের পেছনের ডোবা থেকে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।