নিখোঁজের চার দিন পর নদীতে যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদী থেকে গত রোববার দুপুরে মারফত আলী (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মারফত উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের মৃত হজরত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, মারফত আলী গত বুধবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে দৌলতপুর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত রোববার দুপুরে স্থানীয় লোকজন মধুগাড়ী গ্রামে মাথাভাঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে।