নিখোঁজের চার দিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার একটি ডোবা থেকে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালকের নাম রেজাউল মন্ডল (৩২)। তাঁর বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার কয়ের এলাকায়। তিনি চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
রেজাউল মরকুন পশ্চিমপাড়ার মিজানুর রহমানের (৩৬) ব্যাটারিচালিত একটি রিকশা চালাতেন বলে জানা যায়। এ ঘটনায় মিজানুর রহমান, রিকশাচালক মুকুল (৪০) ও শমশের আলীকে (৩৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
টঙ্গী থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, ১৯ জুলাই থেকে রেজাউল নিখোঁজ ছিলেন। গতকাল সন্ধ্যায় মিজানের রিকশা গ্যারেজের পাশের ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।