নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার তিন দিন পর পুলিশ এক শিশুর লাশ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধিতারা গ্রামের একটি শুকনো পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম চায়না আক্তার (৭)। সে আনাইতারা ইউনিয়নে সন্ধিতারা গ্রামের গ্রামের আবদুল হাইয়ের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, চায়না গ্রামের সুলতান মিয়া ওরফে সুলতান দারোগার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করত। গত রোববার চায়নার দুই ভাই সঙ্গে বাড়িতেই ছিল। পরদিন সকালে ভাইয়েরা ঘুম থেকে উঠে চায়নাকে দেখতে না পেয়ে সে কাজে গিয়েছে ভেবে তারা বেরিয়ে যায়। কিন্তু সন্ধ্যার পরও চায়নাকে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে গ্রামের ওই পুকুরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা সেটি চায়নার মৃতদেহ বলে শনাক্ত করেন।