নিখোঁজের দুই দিন পর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার দুই দিন পর পাবনার ঈশ্বরদী উপজেলায় আবু বক্কার নামে ভটভটির এক চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার অরণকোলা হাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভটভটির চালক আবু বক্কার (৩২) উপজেলার চরমিরকামারী মাথালপাড়া এলাকার আবদুল মোত্তালেবের ছেলে। তাঁর স্ত্রী ও দুই ছেলে আছে। বড় ছেলের বয়স চার বছর ও ছোট ছেলের বয়স এক মাস।
আবদুল মোত্তালেব জানান, ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকা থেকে চালের বস্তা নিয়ে যাওয়ার জন্য গত বুধবার সন্ধ্যায় কে বা কারা তাঁর ছেলেকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।