নিখোঁজের দুদিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে নিখোঁজের দুদিন পর মনসুর আলী ওরফে গেল্লু (৩৮) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 গতকাল বুধবার সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। মনসুর আলীর বাড়ি একই ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে।

এ ঘটনায় নিহত মনসুরের মা মনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। মামলায় আসামি হিসেবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুর আলী দিনমজুরের কাজ করতেন। মাঝেমধ্যে তিনি রিকশাভ্যানও চালাতেন। তাঁর সংসারে মা, স্ত্রী ও দুটি শিশুসন্তান রয়েছে।

গত সোমবার রাতে তিনি স্থানীয় বুড়িরপুকুর হাটে বাজার করতে গিয়ে নিখোঁজ হন।

গতকাল সকালে এলাকাবাসী ওই পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত মনসুরের পরিবারের সদস্যদের ধারণা, পূর্বশত্রুতার জেরে মনসুরকে হত্যা করা হয়েছে।