নিখোঁজের দেড় মাস পর মিলল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় দেড় মাস পর আবদুল খালেক (৪৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার গড্ডিমারী গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পেশায় কবিরাজ আবদুল খালেক মধ্য গড্ডিমারী গ্রামের বাসিন্দা।