নিজ ঘরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রাম থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে খামারগ্রামের কালীবাড়ীতে নিজ ঘরের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম অর্চনা রানি সরকার (২২)। তিনি কালীবাড়ী এলাকার মানিক সরকারের স্ত্রী ও দৌলতপুর ডিগ্রি কলেজের বিএ শেষ বর্ষের ছাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ জুলাই মানিক সরকারের সঙ্গে অর্চনা রানির বিয়ে হয়। তাঁদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁর স্বামী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। ঢাকায় চাকরি করার কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আজ শনিবার সকালে ঘরের ভেতরে অর্চনা রানির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।