নিজ বাসার বাথরুমে নারীর রক্তাক্ত লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানা এলাকায় নিজ বাসার বাথরুম থেকে আরিফা বেগম (৬৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ আজ সোমবার উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে খুন করা হয়েছে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আজ সকাল নয়টার দিকে দোতলা বাড়ির দ্বিতীয় তলার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, বাড়িটির মালিক ওই নারী। তিনি একাই ওই বাড়িতে থাকতেন। তাঁর দুই মেয়ে থাকেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। ধারণা করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ওই নারী খুন হতে পারেন। এ ব্যাপারে তদন্ত চলছে।