নিজেই ধরা দিলেন পুলিশের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রকৌশলী সোহেল চৌধুরীকে (৩৬) হত্যার দায় স্বীকার করে নিজেই ধরা দিলেন ছোট ভাই রায়হান চৌধুরী। গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার মতিঝিলে পুলিশের কাছে ধরা দেন তিনি।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের ভাষ্য, রাত সাড়ে ৯টার দিকে মতিঝিল পুলিশ বক্সে গিয়ে কলেজছাত্র রায়হান তাঁর বড় ভাই সোহেল চৌধুরীকে খুন করেছেন জানিয়ে তাঁকে গ্রেপ্তার করতে বলেন। এ সময় তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত দেখাচ্ছিল। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা রায়হানকে মতিঝিল থানায় নিয়ে যান।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওসি জসিম উদ্দিন জানান, তাঁর থানা থেকে পাঠানো পুলিশের একটি দল রায়হানকে নিয়ে চট্টগ্রামের পথে রয়েছেন। মতিঝিল থানা থেকে খবর দেওয়ার পর রাতেই দলটিকে ঢাকায় পাঠানো হয়।

গত রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন প্রকৌশলী সোহেল চৌধুরী।

আরও পড়ুন :