নিবন্ধনহীন মোটরসাইকেল চালাতে নতুন পন্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিবন্ধনহীন মোটরসাইকেল চালাতে একশ্রেণির মানুষ নতুন কৌশল বেছে নিয়েছেন। তাঁরা অন্যজনের নিবন্ধনের জন্য টাকা জমা দেওয়ার রসিদ ফটোকপি করে ব্যবহার করছেন। এতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব মোটরসাইকেল অবাধে চলাচল করছে। 

রায়পুর থানা-পুলিশ ও চারজন মোটরসাইকেল মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত জুন মাস থেকে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই করার জন্য অভিযান শুরু হয়। অভিযানে নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রতিদিনই উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালাচ্ছে। এ অবস্থায় বিভিন্ন সড়েকে নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল কমে যায়। কিন্তু কয়েক মাস পর ওই সব মোটরসাইকেল মালিকেরা আবারও সড়কে বের হতে শুরু করেছেন। তবে এবার এর জন্য তাঁরা নতুন পন্থা বেছে নিয়েছেন।