নিম্নমানের সন্দেশ তৈরির কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিম্নমানের সন্দেশ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযানের খবর পেয়ে কারখানা মালিক ও কর্মচারীরা সটকে পড়লেও বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস ও মালামাল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরের গোলাহাটে এ ঘটনা ঘটে।

সৈয়দপুরের ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।