নিরাপত্তা চেয়ে বিচারকের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজের কাছে গতকাল মঙ্গলবার চিঠি দিয়েছেন এক বিচারক। তাঁর নাম ফারহানা ইয়াছমিন। সহকারী জজ পদমর্যাদায় তিনি চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্বরত আছেন।
জেলা জজকে দেওয়া চিঠিতে বিচারক উল্লেখ করেন, পারিবারিক বিরোধ মীমাংসার জন্য নগরের সদরঘাট এলাকার রাবেয়া বেগম নামের এক নারী চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করেন। গত বুধবার দুই পক্ষকে হাজির হতে বলা হলে ওই নারী ও তাঁর স্বামী হাজির হন। কিন্তু একপর্যায়ে ওই নারী তাঁর তিন শিশুকে নিজেই খুন করে বিচারক খুন করেছেন বলে চিরকুট লিখে যাবেন বলে হুমকি দেন। এ অবস্থায় বিব্রত, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বিচারক ফারহানা ইয়াছমিন।