নিরাপত্তাব্যবস্থা কতটা ঠুনকো, তা প্রমাণিত: উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘পুলিশের উপস্থিতিতে অধ্যাপক জাফর ইকবালের মতো মানুষের ওপর হামলা করা হয়েছে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা কতটা ঠুনকো তা প্রমাণিত হলো।’

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘হামলার ঘটনায় আমি আইজিপির সঙ্গে কথা বলেছি। বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তাবলয়ের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ‘হামলাকারী ছাড়াও জাফর ইকবালের পেছনের দাঁড়িয়ে থাকা দুজনের পরিচয় জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের ফুড কোটের কর্মচারী, তার নাম রাহি এবং অপরজন একটি গোয়েন্দা সংস্থার সদস্য।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন প্রমুখ।