নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, অভিযানস্থলের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল না। যে যার মতো চেষ্টা করে গেছে। গতকাল শনিবার অভিযান চলাকাল নিরাপত্তাবলয়ের মধ্যে বোমা হামলায় কারও গাফিলতি দেখছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজ রোববার সকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার গতকালের হামলায় হতাহত ব্যক্তিদের দেখতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

সিলেট মহানগর পুলিশের প্রধান গোলাম কিবরিয়া আরও বলেন, ‘আমরা চেষ্টা করেছি। যে যার কাজ করেছি।’ গতকালকের ঘটনার পর সিলেট নগরে নিরাপত্তা ও তল্লাশিচৌকি বাড়ানো হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, হামলার ঘটনায় নিহত দুই পুলিশ পরিদর্শকের ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।