নিরাপত্তাকর্মীকে বেঁধে টায়ার ও তেল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুট করেছে ডাকাতেরা। গত রোববার গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার ভোর চারটার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ে আট-নয়জনের ডাকাত দল ফেয়ার মোটরস নামের ওই পাইকারি দোকানের সামনে অবস্থান নেয়। তাদের দেখে নিরাপত্তাকর্মী সাহেব আলী এগিয়ে এলে তাঁকে অস্ত্রের মুখে হাত-মুখ বেঁধে ফেলে তারা। পরে ডাকাতেরা দোকানের তালা ভেঙে ভেতর থেকে গাড়ির ৬৭টি টায়ার ও বিপুল পরিমাণ তেল লুট করে পিকআপে তুলে নিয়ে যায়।
দোকানের মালিক রফিকুল ইসলাম দাবি করেন, লুট হওয়া মালামালের মূল্য প্রায় আট লাখ টাকা হবে।