নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী বকুল হোসেনের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বকুল হোসেন সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি ঢাকার গুলশানের ডিসিসি মার্কেটের ‘ফাইভ স্টার সেভ সার্ভিসেস লিমিটেড’ নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী ছিলেন। ওই সংস্থার মাধ্যমে তিনি গত ডিসেম্বর মাসে সোনালী ব্যাংকের চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়-সংলগ্ন ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী হিসেবে নিযুক্ত হন।
বকুল দৌলাতদিয়াড় গ্রামের দক্ষিণ পাড়ায় মামা-মামির সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।