নিরাপত্তার জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী সব যাত্রীবাহী লঞ্চে আগামী সাত দিনের মধ্যে সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবরোধের কারণে অনেকেই সড়কপথের পরিবর্তে নৌপথে চলাচল করছেন। নৌপথের এসব যাত্রীর নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন এ নির্দেশ দিয়েছেন। গত রোববার রাতে লঞ্চমালিক ও প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। চাঁদপুর নৌপুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মোবারক হোসেনসহ বিভিন্ন লঞ্চমালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।